স্টাফ রিপোর্টার
দুর্গত মানুষের মধ্যে ১৫ টাকা কেজি’র চাল ও ১৭ টাকা কেজি’র আটা বিক্রিয় শুরু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার টুকেরবাজারের ন্যায্যমূল্যের বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকতা সোনিয়া সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক
মো. আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামার জানিয়েছেন, ৪ টি পৌরসভায় ৯ টি করে ৩৬ টি এবং ১১ উপজেলায় ৩ টি করে ৩৩ টি কেন্দ্রে প্রতিদিন ১ মে.টন চাল এবং ১ মে. টন আটা ন্যায্যমূল্যে বিক্রয় করা হবে।
- হাওর অঞ্চলকে দুর্গত ঘোষণার দাবিতে স্মারকলিপি
- দ. সুনামগঞ্জে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র কর্মসূচি


