Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
১৭ ঘণ্টা পর যান চলাচল শুরু – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

১৭ ঘণ্টা পর যান চলাচল শুরু

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কে ১৭ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উদ্যোগে কংক্রিট ফেলে গর্ত ভরাট করার পর সড়কটিতে যান চলাচল শুরু হয়। শুক্রবার বিকেল ৫টায় সড়কের মীরপুর বাজার সংলগ্ন মেঘাকালী  ব্রিজের মোড়ে একটি মালবাহী ট্রাক  গর্তে পড়ে আটকে যাওয়ায় ওই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান নিজামুল করিম জানান,‘জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুর-কেউনবাড়ি অংশ বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুক্রবার মালবাহি একটি ট্রাক গর্তে আটকে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে জানালে শনিবার সকাল ১০টায় গর্তে ইটের খোয়া ফেলে ট্রাকটি সরানো হলে যান চলাচল শুরু হয়।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন,‘জগন্নাথপুর-কেউনবাড়ি সড়কে বেশ কিছু বড় গর্তের সৃষ্টি হওয়ায় বৃষ্টি হলে প্রতিনিয়ত নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে সংষ্কার কাজের জন্য একটি প্রকল্প পাঠিয়েছি। প্রকল্পটি অনুমোদন হলেই কাজ শুরু হবে। তাৎক্ষণিকভাবে শনিবার সকাল ১০টায় কিছু সংস্কার করে সড়কটি চালু করেছি।’