স্টাফ রিপোর্টার
আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই প্রচুর আক্রান্ত সুস্থও হয়ে উঠছেন। সুনামগঞ্জ জেলায় কোভিড রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান শুরু থেকেই আশাব্যাঞ্জক। করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার আরও ৭ জন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন, দোয়ারাবাজার উপজেলার ২ জন এবং দিরাই উপজেলার ২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৩৯৮ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৭৭ শতাংশ।
বুধবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১১ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ২ জন, আইসোলেসনে গেছেন ১৬ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৫৪৫ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৮৭১ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৮২১ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৪০৪ জন। কভিডে আক্রান্তের তালিকায় সুনামগঞ্জ সদর উপজেলা ও মৃত্যুর তালিকায় ছাতক উপজেলা শীর্ষে রয়েছে।
এদিকে গত মঙ্গলবার ৮৬ জনের নমুনা পরীক্ষায় জেলার ৬ উপজেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৬ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৮.৬০ শতাংশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৭ জনের নমুনা পরীক্ষায় ৭ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২ জনের নমুনা পরীক্ষায় ২ জন, তাহিরপুর উপজেলায় ৭ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ছাতক উপজেলায় ২৪ জনের নমুনা পরীক্ষায় ১ জন, জগন্নাথপুর উপজেলায় ৬ জনের নমুনা পরীক্ষায় ৪ জন এবং দ.সুনামগঞ্জ উপজেলায় ৫ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়াও দিরাই উপজেলার ৫ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি।
১২ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৮২১ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ১০ শতাংশ।
৩,৫৬৩ জনের নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশী ৭৩৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৭৪ শতাংশ। আরোগ্য লাভ করেছেন ৪৫৪ জন। আইসোলেসনে আছেন ২৮০ জন। করোনায় মারা গেছেন ৫ জন।
দোয়ারাবাজার উপজেলায় ১১১৪ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ১১৩ জন। সুস্থ হয়েছেন ১০৭ জন এবং আইসোলেসনে আছেন ৫ জন। করোনায় মারা গেছেন ১ জন।
বিশ^ম্ভরপুর উপজেলায় ৭০৭ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৭৮ জন। সুস্থ হয়েছেন ৭১ জন এবং আইসোলেসনে আছেন ৭ জন।
তাহিরপুর উপজেলায় ৪০০ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ৩৮ জন এবং আইসোলেসনে আছেন ৫ জন। করোনায় মারা গেছেন ১ জন।
জামালগঞ্জ উপজেলায় ৭১৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন। সুস্থ হয়েছেন ৬৮ জন এবং আইসোলেসনে আছেন ৬ জন। করোনায় মারা গেছেন ১ জন।
দিরাই উপজেলায় ৬৪৫ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৯১ জন। সুস্থ হয়েছেন ৮২ জন এবং আইসোলেসনে আছেন ৭ জন। করোনায় মারা গেছেন ২ জন।
ধর্মপাশা উপজেলায় ৪৩০ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৩১ জন। সুস্থ হয়েছেন ২৪ জন এবং আইসোলেসনে আছেন ৬ জন। করোনায় মারা গেছেন ১ জন।
ছাতক উপজেলায় ২৩৮৬ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৩৮৬ জন। সুস্থ হয়েছেন ৩২৬ জন এবং আইসোলেসনে আছেন ৫৩ জন। করোনায় মারা গেছেন ৭ জন।
জগন্নাথপুর উপজেলায় ৮৪৬ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ১৩১ জন। সুস্থ হয়েছেন ১১৩ জন এবং আইসোলেসনে আছেন ১৮৫ জন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬৭৯ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৯৩ জন। সুস্থ হয়েছেন ৭৫ জন এবং আইসোলেসনে আছেন ১৭ জন। করোনায় মারা গেছেন ১ জন।
শাল্লা উপজেলায় ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। সুস্থ হয়েছেন ৪০ জন।


