জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে এই প্রথমবারের মতো বিশ্বশান্তি কল্যাণে গৌর একাত্মতা যজ্ঞযাত্রা উপলক্ষে অন্নকুট মহোৎসব ও ৬৪ মোহান্তের ভোগরাগ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হচ্ছে। গত ৩১ অক্টোবর শ্রীশ্রী বাসুদেব জিউর শ্রীমন্দিরে অন্নকুট মহোৎসব যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়। আগামী ১৮ নভেম্বর ৬৪ মোহান্তের ভোগরাগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিদিন জগন্নাথ জিউর আখড়ায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। ১৮ নভেম্বর সমাপনী দিনে মঙ্গল আরতি,জপ যজ্ঞ,শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ,৬৪ মোহান্তের ভোগরাগ ও আরতি মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি রয়েছে।

