লন্ডন প্রতিনিধি
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যার জন্যে দায়ী ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে বিচারের জন্যে বাংলাদেশের কাছে হস্তান্তর, পাকিস্তানে আশ্রয় নেয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বাংলাদেশের কাছে তুলে দেওয়া, পাঁচ‘শ হাজার পাকিস্তানী (বিহারী) নাগরিককে বাংলাদেশ থেকে পাকিস্তানে ফেরত নেয়া, তৎকালীন পাকিস্তানের অংশে থাকা বাংলাদেশের ন্যায্য হিস্যা ফেরত, মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্থ নির্যাতিত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ প্রদান, পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা উগ্রবাদী জঙ্গিসংগঠনগুলোকে দমন এবং বেলুচিস্তানে গণহত্যা বন্ধের দাবিতে বৃটেনে বসবাসরত সর্বস্থরের প্রবাসী বাঙালিরা লন্ডন্থ পাকিস্তান হাইকমিশন ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ করেছেন।
বুধবার লন্ডন সময় বিকেল চারটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত সাউথ ওয়েষ্ট লন্ডনের ৩৪-৩৬ লোন্ডেস স্কয়ারে পাকিস্তান হাইকমিশনের সামনে অবস্থান করে প্রতিবাদকারীরা এসব দাবি জানান।
যুদ্ধাপরাধ বিচারমঞ্চ ইউকে, একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখা, গণজাগরণ মঞ্চ ইউকে, প্রজন্ম একাত্তর, ও বাংলাদেশ হিউম্যান রাইট কাউন্সিল ইউকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বৃটেনের বিভিন্ন শহর থেকে ব্যানার ফেষ্টুন নিয়ে প্রতিবাদকারীরা সমবেত হন।
যুদ্ধাপরাধ বিচারমঞ্চ ইউকের প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী ড. আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মুল কমিটি‘র কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ, গণজাগরণ মঞ্চ যুক্তরাজ্যের মুখপাত্র অজয়ন্তা দেব রায়, যুদ্ধাপরাধ বিচার মঞ্চের সিনিয়র সহসভাপতি সরদার বাতিরুল হক, ওয়েষ্ট লন্ডন আওয়ামী লীগের সেক্রেটারী হাজী আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেত্রী রাহেলা শেখ, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারী আলিমুজ্জামান, শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি আলতাফুর রহমান চৌধুরী মিতা. গণজাগরণ মঞ্চের, সিন্তিয়া আরেফিন, সাংবাদিক শারমিন ভূট্রু, সাইফ মিঠু, নূরুল ইসলাম, রাকু ঘোষ, শাফি নেওয়াজ, ইঞ্জিনিয়ার মিফতা ইসলাম, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সাংবাদিক ফজলুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত ১৯৫ জন পাকিস্তানী চিহ্নিত যুদ্ধাপরাধীকে বাংলাদেশের কাছে বিচারের জন্যে হস্তান্তর, বাংলাদেশের ন্যায্য হিস্যা ফেরত, ও পাকিন্তানের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা উগ্রবাদী জঙ্গিসংগঠনগুলোর কার্যক্রম বন্ধ করতে পাকিস্তানকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এসব সংগঠনের সদস্যরা পাকিস্তান সহ সমগ্র সাউথ এশিয়ার জন্যে হুমকী হয়ে দাঁড়িয়েছে। এসব সংগঠনের দ্বারা শুধু পাকিস্তানই নয় প্রতিবেশী ভারত এবং বাংলাদেশ আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে আটকে পড়া ৫০০-০০০ হাজার বিহারীকে এবছরের মধ্যে ফিরিয়ে নেবার দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন ১৯৭১ সালে পাকিস্তান বাহিনী যে ভাবে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল ঠিক এইকই কায়দায় বেলুচিস্থানে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। এসব হত্যাকা- অবশ্যই বন্ধ করতে হবে।
সমাবেশ শেষে প্রতিবাদকারীরা লন্ডনে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সাঈদ ইবনে আব্বাস বরাবরে এসব দাবির পক্ষে স্মারক লিপি প্রদান করেন স্মারকলিপিটি গ্রহণ করেন লন্ডনস্থ পাকিস্তান মিশনের প্রেস উইংয়ের কর্মকর্তা মনির আহমদ।


