সু.খবর ডেস্ক
বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলের নাম হলেও এবার বাস্তবিক অর্থে দেখা যাবে ব্লু-মুন বা নীল চাঁদ। আগামী ১ এবং ৩১ অক্টোবর আঁধার কালো আকাশের বুকে দেখা যাবে নীল চাঁদ।
বিজ্ঞানীর বলছেন, অক্টোবর মাসে দু’টি পূর্ণিমা হবে আর তাই দেখা যাবে নীল চাঁদ। আর পুরো বিশ্বের সর্বত্র একসঙ্গে এমন নীল চাঁদ দেখার এই ঘটনাটি ঘটবে মাত্র দ্বিতীয়বারের মতো। এর আগে ১৯৪৪ সালে প্রথমবারের মতো সর্বত্র এমন ব্লু-মুন দেখা গিয়েছিল।
তবে পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থান থেকে আংশিকভাবে আরও কয়েক দফা বøু মুন দেখা গিয়েছিল। ২০০১ সালে সর্বশেষ এমনটা হয়েছিল। সাধারণত ১৯ বছর পর পর পৃথিবীবাসী ব্লু-মুন দেখার সুযোগ পায়। সেই হিসেবে এবার ২০২০ সালে আবারো এসেছে ব্লু-মুন।
এরপর ২০৩৯ সালের আগে আর ব্লু-মুন দেখা যাবে না। তবে সেবার পুরো পৃথিবী থেকেই একসাথে ব্লু-মুন দেখা যাবে কি না সে বিষয়টি এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা।
সূত্র : বাংলানিউজটুয়েন্টিফোর.কম
- ছাতকে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবলুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
- স্বাস্থ্যসেবায় গ্রামের মানুষ অবিচারের শিকার: পরিকল্পনা মন্ত্রী


