১ টাকা কেজি দরে বিভিন্ন প্রকার সবজি বিক্রি করলেন আবুল বাশার

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অসচ্ছল ২০০ পরিবারের মধ্যে ৫০০ কেজি বিভিন্ন প্রকার সবজি ১ টাকা কেজি দরে বিক্রি করলেন উপজেলার কামড়াবন্দ গ্রামের ইমন বেকারীর সত্বাধিকারী ব্যবসায়ী মানবতার ফেরিওয়ালা মো. আবুল বাসার।
শনিবার সকালে উপজেলার বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজারের সুনামগঞ্জ রোডে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ইমন বেকারির সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে টমেটো, বেগুন, পটল, কাঁচামরিচ, ঝিংগা, চাল কুমড়া সহ বিভিন্ন প্রকার কাঁচা সবজি ১ টাকা কেজি ধরে ২০০ পরিবারের মধ্যে বিক্রি করেন তিনি।
কামড়াবন্দ গ্রামের ইমন বেকারীর স্বত্তাধিকারী মো. আবুল বাসার বলেন, দেশের এই সঙ্কটময় সময়ে এলাকার অস্বচ্ছল পরিবারের মধ্যে ১টাকা কেজি দরে বিভিন্ন প্রকার সবজি বিক্রি করেছি। যাতে অসহায় ব্যাক্তিরা মনকে বুজাতে পারেন তারা টাকা দিয়ে সবজি কিনে নিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি তিনি নিজ গ্রাম কামড়াবন্দের অতি দরিদ্র ৫১ পরিবারের মধ্যে চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।