স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আপন দুই ভাই শিক্ষক নূর মোহাম্মদ (৫৬) ও শিক্ষক মো. গুলজার আহমদ (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় লিয়াকতগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ হৃদরোগে আক্রান্তÍ হয়ে মঙ্গলবার দুপুরে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় তাঁর প্রথম জানাজা লিয়াকতগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংসদ মহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী বীরপ্রতীকসহ এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
গুলজার আহমদ স্থানীয় মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি বুধবার বেলা আড়াইটার দিকে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বিকাল সাড়ে পাঁচটায় লক্ষীপুর গ্রামের মাঠে গুলজার আহমদের জানাজা অনুষ্ঠিত হয়। একই সময় অনুষ্ঠিত হয় নূর মোহাম্মদের দ্বিতীয় জানাজা। পরে একই সঙ্গে গ্রামের কবরস্থানে দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়।


