বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে রোটারী ক্লাব অব মতিঝিলের সৌজন্যে বন্যার্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে আর্থিক সহায়তা বিতরণ করেন সাবেক সংসদ সদস্য দেওয়ান শামছুল আবেদীন। ২০০ জন বন্যার্তকে ১০০০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কবি নাসরীন আবেদীন, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ছত্তার ও জামাল উদ্দিন।
সাবেক সংসদ সদস্য শামছুল আবেদীন বন্যার্তদের আর্থিক সহায়তা প্রদানকালে বলেন, আমি আপনাদের পাশে থেকে যতটুকু পারি সাহায্য করে যাব। সব সময় আমাকে আপনারা পাশে পাবেন।
প্রেস বিজ্ঞপ্তি
- বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের শুভেচ্ছা উপহার পেলেন ১০০ শিল্পী
- করোনা-বন্যার নেতিবাচক প্রভাব কোরবানির হাটে


