তাহিরপুর প্রতিনিধি
আজ ২০ জুন রবিবার দেশের ৫৩ হাজার ৩৪০ টি ঘরের মধ্যে সুনামগঞ্জেরও ২০৯ টি ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে তাহিরপুরের মানিগাঁওয়ে একসঙ্গে তৈরি করা ৭৬ টি ঘরেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে মানিগাঁওয়ে নতুন বানানো ৭৬ টি ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরে সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এই তথ্য জানান।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যম কর্মীদের সহায়তা চেয়ে বললেন, মুজিববর্ষ উপলক্ষে মমতাময়ী প্রধানমন্ত্রী জমিজমাহীন গৃহহীনদের গৃহ তৈরি করে দিয়ে মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করছেন। পরবর্তীতে জমি আছে ঘর নেই, তাদেরকেও গৃহ নির্মাণ করে দেবার পরিকল্পনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর। তিনি সকলের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে বলেন, সকলে মিলে দোয়া করবেন তিনি যেন দীর্ঘজীবী হন।
সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক জসিম উদ্দিন ও বিজন কুমার সিংহ, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান,সহ সভাপতি হাজী মোশারফ হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।


