স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৪ উপজেলার আরও ৮ জন। সুস্থ হওয়াদের মধ্যে তাহিরপুর উপজেলার ১ জন, ছাতক উপজেলার ২ জন, জগন্নাথপুর উপজেলার ৩ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৮৯৯ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৭৪৭ জন, দোয়ারাবাজার উপজেলায় ১১৬ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৮৮ জন, তাহিরপুর উপজেলায় ৫২ জন, জামালগঞ্জ উপজেলায় ৮২ জন, দিরাই উপজেলায় ৯৩ জন, ধর্মপাশা উপজেলায় ৩০ জন, ছাতক উপজেলায় ৩৯৭ জন, জগন্নাথপুর উপজেলায় ১৪২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১১২ জন এবং শাল্লা উপজেলায় ৪০ জন সুস্থ হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৪৬ শতাংশ।
এদিকে সুনামগঞ্জ সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২৬ জনে। ৪ হাজার ৫৭০ জনের টেস্টকৃত নমুনার মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪,
হাজার ৪০২ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ০৩ শতাংশ। আরোগ্য লাভ করেছেন ৭৪৭ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৬৬ শতাংশ। আইসোলেসনে আছেন ১৭৩ জন। করোনায় মারা গেছেন ৬ জন।
এদিকে গত শনিবার ৫৪ জনের নমুনা পরীক্ষায় জেলার ৪ উপজেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৪ দশমিক ৮১ শতাংশ।
দোয়ারাবাজার উপজেলায় ১৫ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, জামালগঞ্জ উপজেলায় ৪ জনের নমুনা পরীক্ষায় ১ জন, দিরাই উপজেলায় ১৫ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১১ জনের নমুনা পরীক্ষায় ২ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়।
এছাড়াও বিশ^ম্ভরপুর উপজেলায় ২ জন, ছাতক উপজেলার ৫ জন এবং জগন্নাথপুর উপজেলার ২ জনের নমুনা পরীক্ষায় কেউ করোনা পজিটিভ শনাক্ত হননি।
১৩ হাজার ৯৩৯ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ২শত’ ২২ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ৯৪ শতাংশ।
বর্তমানে আইসোলেসনে আছেন ৩০১ জন। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৭৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৩ জন, তাহিরপুর উপজেলায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ১৬ জন, দিরাই উপজেলায় ৫ জন, ধর্মপাশা উপজেলায় ৯ জন, ছাতক উপজেলায় ৪৬ জন, জগন্নাথপুর উপজেলায় ১৩ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৪ জন।
- মতিউর রহমান কলেজের নবম প্রতিষ্ঠাবার্ষিকী
- বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল শীর্ষক প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক


