Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
২৪ নভেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

২৪ নভেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সু.খবর ডেস্ক
আগামী ২৪ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। দেশের পার্বত্য তিন জেলা বাদে ৬১ জেলার চূড়ান্ত মনোনীতদের তালিকা একসঙ্গে প্রকাশ করা হবে। এর আগে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়েছে ডিপিই।
ডিপিই মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সোমবার সমকালকে বলেন, ‘শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল বুয়েটের মাধ্যমে তৈরি করা হচ্ছে। দেশের ৬২ জেলায় আয়োজিত মৌখিক পরীক্ষার ফলাফল বুয়েটে পাঠানো হয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে এ ফলাফল প্রকাশ করার চিন্তাভাবনা থাকলেও কাজ শেষ করতে দেরি হওয়ায় এ মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জানা গেছে, গত ১২ অক্টোবর দিনাজপুরে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়। এর মাধ্যমে সারাদেশের সব জেলার পরীক্ষা সম্পন্ন হয়।
মহাপরিচালক বলেন, ‘এ নিয়োগ পরীক্ষার মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করে পরবর্তী ১৫ দিন নির্বাচিত প্রার্থীদের যোগদানের জন্য সময় দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে যোগদান কার্যক্রম শেষ করে ১ জানুয়ারি থেকে যোগদান করা শিক্ষকেরা ক্লাসে পাঠদান শুরু করতে পারবেন।’
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে শুরু হয় মৌখিক পরীক্ষা।
সূত্র : সমকাল