শ্রমিক ইউনিয়নের সভা
মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ২৩০৫-এর জেলা কমিটি ও সদর উপজেলা কমিটির এক যৌথ সভা থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর ৭ম জাতীয় সম্মেলন সফল করার আহবান জানানো হয়। ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ২৩০৫-এর মোঃ মোস্তফা কামাল। সভায় অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজ আলী, হোটেল শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ ছুফি মিয়া, সহ-সভাপতি মোঃ আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম খান, প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ সদস্য সালেহ আহমদ প্রমূখ।
সভা থেকে মহান মে দিবসে স্ববেতন সর্বাতœক ছুটি, হোটেল সেক্টরে মজুরি বোর্ডেও মাধ্যমে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে কিশোর শ্রমিক রিয়াদের খুনির দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, হোটেল সেক্টরে শ্রম আইন কার্যকর ও শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি


