২৮ শিল্পীর সংরক্ষিত গানের সিডি প্রদর্শন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সহায়তায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার ২৮জন গুণী শিল্পীর গুরুত্বপূর্ণ ৩৭৫০টি গান সিডিতে সংরক্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ২৮ শিল্পীর সংরক্ষণ করা গানের সিডির নমুনা কপি প্রদর্শন করা হয়।
গানের সিডির নমুনা প্রদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজম খান, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বাবর আলী মীর, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা  
 মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল।
জেলা শিল্পকলা একাডেমী সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ২৮ গুণী শিল্পী হিসেবে বৈষ্ণব সাধক রাধারমণ দত্ত, জ্ঞান সাগর দূর্ব্বীণ শাহ, মরমী কবি হাছন রাজা, বাউল স¤্রাট শাহ আব্দুল করিম, কফিল উদ্দিন সরকার, বাউল রতœ কামাল পাশা, সাধক মকরম শাহ, ফকির শমছুল, ফকির আছিম শাহ, ফকির কালা শাহ, পল্লী বাউল জবান আলী, ফকির আব্দুল হামিদ শাহ, এলাহী বক্স মুন্সী, বাউল সফর আলী, বাউল ছিদ্দিক আলী শাহ্ ফকির, লোককবি মছরু পাগল, ছেগেন শাহ, বাউল তছকির আলী, দেলোয়ার রহমান মুজিব, নুরুন্নবী, আর্শাদ আলী, শেখ এম এ ওয়ারিশ, সৈয়দ শাহানূর শাহ, আলম শাহ, ফারুকুর রহমান চৌধুরী, জহির আহমেদ সোনা মিয়া, লোককবি আব্দুর রাজ্জাক, পন্ডিত রামকানাই দাশের গান সিডিতে সংরক্ষণ করা হয়েছে।