২ তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামার ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুরে বিদ্যুৎ প্রবাহিত পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন সাদেকুল ইসলাম (৫২) নামের এক পোল্টি খামার ব্যবসায়ী। তিনি উপজেলার বালিজুরী গ্রামের বাসিন্দা। বুধবার সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিজুরী গ্রামের সাদেকুল ইসলামের একটি পোল্টি খামার রয়েছে। বুধবার সকালে তিনি খামারে গিয়ে দেখেন ভেতরে পানি জমে আছে। ভেতরে প্রবেশ করলে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মো. শহিদুল্লাহ।