স্টাফ রিপোর্টার
পূর্ব শত্রুতার জেরে ২ সহোদরকে মারপিট করেছে প্রতিপক্ষরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ পৌরমার্কেটে এই ঘটনা ঘটে।
জানা যায়, বিরোধ নিস্পত্তির কথা বলে প্রতিপক্ষরা পৌর এলাকার শান্তিবাগ এলাকার ব্যবসায়ী সাজুল মিয়ার মোস্তাক (২৪) ও মোশাররফ (১৮) কে পৌরবিপনী মার্কেটে ডেকে আনে। তারা পৌছামাত্র প্রতিপক্ষরা তাদের মারপিট করে আহত করে। আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আহতদের পিতা সাজুল মিয়া বাদী হয়ে থানায় একটি মামলার অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া আবাসিক এলাকার পইরম মিয়ার পুত্র পল্লব (১৯), জলাল মিয়ার পুত্র খলিল (২২), তজুদ মিয়ার পুত্র শাকিব (২৪), আওয়ালীর পুত্র মাহিদী (২০), হারিছ আলীর পুত্র মমিন (২৩), মৃত নিজাম মিয়ার পুত্র এহসান (২২), মৃত আবুল মিয়ার পুত্র মামুন (২৪), আলী মিয়ার পুত্র রোহিন (২১) ও নাইম (২০) সহ অজ্ঞাত আরো ১০ জনকে আসামী করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।


