স্টাফ রিপোর্টার
আয়ূব বখত জগলুল স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে জয় পেয়েছে সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমি। সোমবার বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আদিল এফ.সি’র মুখোমুখি হয় সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমি। খেলায় ২-১ গোলে জয়লাভ করেন সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমি টিমের অধিনায়ক সুহেল।
খেলার শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পি.পি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিব আহমদ ও সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. আবু তাজিম তিমু।
সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমি একাদশ
সুহেল (অধিনায়ক), ফাহিম, কামরুল, সুমন, তাছিন, শুয়াইবুর, শরিফ, আহি, সজিব, জয়।
আদিল এফ.সি একাদশ
সাদ্দাম (অধিনায়ক), আসিকুল, বুলবুল, সদরুল, আমিন, সাদিক, জসিম, রাহেল, জেসি, তোফাজ্জল।
আজ বিকাল তিনটায় জুবিলীয়ান ব্রাদার্স মুখোমুখি হবে আরপিননগর একাদশের।


