৩দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার
‘রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার’র ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে ৩দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন হচ্ছে আজ শুক্রবার। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হবে দুইটি নাটক। রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার পরিবেশন করবে সুফি সুফিয়ানের রচনা ও গোলাম মাহদী’র নির্দেশনায় নাটক ‘ব্যাঙ’। সুনামগঞ্জ হাওর দর্পন পরিবেশন করবে শহিদুর রহমানের পরিকল্পনা এবং মো. রাজু আহমেদ’র নির্দেনায় নাটক ‘জাগরণ’।
উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল ৩০ জানুয়ারি শনিবার সুনামগঞ্জ লোকদল থিয়েটার তুর্য দাস রাজ’র রচনা এবং বিধান চন্দ্র বনিক বাঁধন ও কপিল পদ ঋষি’র নির্দেশনায় নাটক ‘আক্ষেপ’ পরিবেশন করবে। বন্ধন থিয়েটার পরিবেশন করবে অমিত বর্মনের রচনা ও আমজাদ হোসেনের নির্দেশনায় নাটক ‘বাউলের কথা’।
উৎসবের শেষ দিন ৩১ জানুয়ারি রবিবার সুনামগঞ্জ উদীচীর নাট্য বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘ঝড়’। রচনায় জাহাঙ্গীর আলম ও নির্দেশনায় পুলক রাজ।
এছাড়াও গান পরিবেশন করবে নৃত্যাঙ্গন, শতদল শিল্পীগোষ্ঠী, সুনামগঞ্জ জেলা বাউল সমিতি, ব্যান্ড শেষ ঠিকানা, লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়, সৃষ্টি আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র, ইনভার্স টেন, স্পন্দন সাংস্কৃতিক বিদ্যালয় ও শিশু সংগঠন, সুরালোক সঙ্গীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থা, সুনামগঞ্জ উদীচী, ফ্রেন্ডস টর্গেট ব্যান্ড এবং পাগলা হাসান।
উৎসবের প্রতিটি আয়োজনে সকলের উপস্থিতি কামনা করেছেন রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার’র সভাপতি মোশাহিদ আলম মহিম এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
উল্লেখ্য এবারের সাংস্কৃতিক উৎসব উৎসর্গ করা হয়েছে জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত দিগ্বিজয় শর্মা চৌধুরী শিবু এবং সিলেট নাট্যালোক’র সাবেক সভাপতি মাহবুব চৌধুরী কে। প্রতিদিন বিকাল ৫টায় অনুষ্ঠান শুরু হবে।