Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
৩য় ধাপের ইউপি নির্বাচন, নৌ ও যান চলাচলে নিষেধাজ্ঞা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

৩য় ধাপের ইউপি নির্বাচন, নৌ ও যান চলাচলে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
আগামী ২৮ নভেম্বর সুনামগঞ্জের সুনামগঞ্জ সদর-শান্তিগঞ্জের ১৭ ইউপিসহ তৃতীয় ধাপে ১০০৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন, ভোটের আগে এবং পরের দিন নৌ ও যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানায়, আগামী ২৮ নভেম্বর নির্বাচন উপলক্ষ্যে সংশি¬ষ্ট এলাকায় সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ২৭ নভেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৮ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্চিন চালিত সকল ধরনের নৌ-যান এবং স্পিড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তবে সকল ধরনের ইঞ্জিন চালিত নৌযানের উপর নিষেধাজ্ঞা আরোপ না করে শুধু লঞ্চ ও স্পিড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বিশেষ করে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞা বহির্ভূত রাখতে হবে।
অন্যদিকে, ২৭ নভেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৮ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিক আপ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর পাশাপাশি ২৬ নভেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৯ নভেম্বর বাগত মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ইসি জানায়, রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনি এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য।
তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের উপর নিষেধাজ্ঞা থাকবে। এর বাইরেও জরুরি কাজে যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া, জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশি-ষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
গত ১৪ নভেম্বর মঙ্গলবার ইসি’র বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।