৩০০শত পরিবারকে প্রায় দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা

অসহায় ৩০০ শত পরিবারের মধ্যে প্রায় দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা দিয়েছে উত্তর-সুরমা চাকুরিজীবী পরিষদ। এসময় করোনা বিষয়ক জনসচেতনতামূলক পরামর্শও দেন তারা।
বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলা ও পবিত্র মাহে রমজানের উপহার হিসেবে সুরমার উত্তর পাড়ে চাকুরিজীবীদের নিয়ে গঠিত উত্তর-সুরমা চাকুরিজীবী পরিষদ এই আর্থিক সহায়তা প্রদান করে।
গত বুধবার ও আজ বৃহস্পতিবার দুই দিনে পরিষদের সদস্যরা সুরমার উত্তর পাড়ের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গরীব ও অসহায় মানুষের কাছে নগদ টাকা পৌঁছে দিয়েছেন। এসময় করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মূলক পরামর্শও দেয়া হয়।
সংগঠনের সাধারণ সাধারণ সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী মাসুদ বলেছেন, আমরা যেমন সংগঠনের মাধ্যমে দুঃখী ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। ঠিক এমনিভাবেই সারাদেশের বিত্তবানরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. এম নুরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণে সবচেয়ে বিপদে পড়তে যাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। আমি খুব আনন্দিত যে এলাকার গরীব ও অসহায় মানুষদের জন্য সংগঠনের মাধ্যমে কিছু পেরেছি।
এই মহতী কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আবু নাসের, শামছুল ইলাম, সংগঠনের সহ-সভাপতি এস আই অহিদ মিয়া, এস আই সেলিম আহমেদ, আব্দুল সাত্তার, সহকারী প্রশাসনিক কর্মকতা (শাবিপ্রবি) আবুল কালাম আজাদ, মেজর কে এস এম বায়েজিদ আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক শাহ আলম, উপ-অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল মতিন, কুতুবউদ্দিন, শফিকুল ইসলাম, সহাকারী শিক্ষক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার কেএইচএম আরাফাত, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, এ এস আই বোরহানউদ্দীন, এমসি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জ্যোৎনা বেগম, সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক প্রভাষক মো. মাইনুদ্দীন, সহকারী শিক্ষক (প্রা.বি) মমিনুল ইসলাম, উপ-আন্তজার্তিক­ বিষয়ক সম্পাদক কাজী মমিনুল ইসলাম, ডা.ফারজানা আক্তার, সহ-সাধারণ সম্পাদক ব্যাংকার তারেক হোসেন (সোহেল), ইসমাইল হোসেন,সাব্বির আহমেদ, জাহাঙ্গীর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তি