৩০ অসহায় পরিবারের পাশে সাস্টিয়ান সুনামগঞ্জ

৩০টি অসহায় পরিবারের মধ্যে তেল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দিয়েছে সাস্টিয়ান সুনামগঞ্জ। বৃহস্পতিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে অসহায় পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাস্টিয়ান সুনামগঞ্জ এর সভাপতি সাহেরীন আহমদ চৌধুরী মিশুক, সহ সভাপতি দিলোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক তারেফ রহমান জেম, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সরকার, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ, কার্যকরী সদস্য হাসান মোর্শেদ চৌধুরী অমিত, সাস্টিয়ান ৫ম ব্যাচের গোলাম আজাদ, ৯ম ব্যাচের মারুফ আহমদ মান্না ও ৩০তম ব্যাচের মাহদি জামান মোমেন প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি