৩০ কেজি পিরানহা মাছ জব্দ

স্টাফ রিপোর্টার
বিক্রি নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির খবর পেয়ে ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান পৌর শহরের ষোলঘর এলাকা থেকে ঐ মাছ জব্দ করেন। এসময় মাছ ব্যাবসায়ী পালিয়ে যায়।
সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান জানান, বৃহস্পতিবার সকালে ষোলঘর বাজারে নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রি সংবাদ পাই। এরপর মৎস্য আইন ১৯৫০ এর ধারায় অভিযান চালানো হয়। তবে মাছ আটক করা গেলেও মাছের ব্যবসায়ী মাছ রেখেই পালিয়ে যায়। আমরা মাছ লবণ দিয়ে মাটির নিচে পুঁতে দিয়েছি।