Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
৩০ হাজারে বিক্রি মন্ত্রীর মোবাইল, উদ্ধার হয়নি এক মাসেও – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

৩০ হাজারে বিক্রি মন্ত্রীর মোবাইল, উদ্ধার হয়নি এক মাসেও

সু.খবর ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া ফোনটি না পাওয়া গেলেও পুলিশ এটুকু জানতে পেরেছে যে ফোনটি শেষ পর্যন্ত হাতিরপুলের একটি দোকান থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
তবে যিনি মোবাইলটি কিনেছেন তাকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ওই দোকানি তার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।
আর ফোনটি কিনলেও সেই ব্যক্তি সেটি চালু করেননি। পুলিশ ধারণা করছে, সেটি মন্ত্রীর, সেটি হয়ত তিনি জেনে গেছেন। তাই এটি চালু করছেন না।
রাজধানীর বিজয় সরণিতে গাড়িতে বসে থাকা অবস্থায় ছোঁ মেরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের যে মোবাইল ফোনটি নিয়ে যাওয়া হয়েছিল, সেটি উদ্ধার না হলেও অনেক তথ্য উদ্ধার করেছে পুলিশ।
এর আগে ছিনতাইকারী সন্দেহে বিভিন্ন পর্যায়ে জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যিনি ফোনটি ছিনিয়ে নিয়েছিলেন তাকে শনাক্ত করে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ। তিনি ফোনটি বিক্রি করে দিয়েছিলেন একজনের কাছে। এরপর আরও দুই হাত ঘুরে সেটি উঠে হাতিরপুলের একটি দোকানে। সেখান থেকে একজন ‘আইফোন-এক্স’ মডেলের ফোনটি কিনেছেন ৩০ হাজার টাকায়।
গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণি এলাকায় যানজটে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর ফোনটি কেড়ে নিয়ে যায় কেউ একজন। এরপর এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) কাফরুল থানায় মামলা করা হয়।
মোবাইল ফোন ছিনতাই প্রসঙ্গে ২ জুন পরিকল্পনামন্ত্রী বলেন, আমার ফোনটি চুরি হয়েছে। গাড়িতে বসে কথা বলছিলাম, ছিনতাইকারী ফোনটি নিয়ে গেছে। গানম্যান চেষ্টা করে ধরতে পারেনি। এরপর থেকে একের পর এক অভিযান পরিচালিত হয়েছে। আটক করা হয়েছে ছিনতাইকারী চক্রের সদস্যদের। ছিনতাইকারী সন্দেহে বিভিন্ন পর্যায়ে জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে কাজের কাজ ফোনটিই পাওয়া যাচ্ছে না।
মামলাটির তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ পরিদর্শক ফরিদুল আলম বলেন, আমরা বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি। তাদের জিজ্ঞাসাবাদে মোবাইল ফোনটি ছিনতাই হওয়ার পর কীভাবে কার কাছে গিয়েছে তা জানতে পেরেছি। কিন্তু একটি জায়গায় আমরা আটকে আছি। আশা করি, সেটারও সমাধান করে ফোনটি উদ্ধার করতে পারব।
মামলাটির তদন্তের সঙ্গে জড়িত পুলিশের একজন কর্মকর্তা জানান, সর্বশেষ ৩০ হাজার টাকায় হাতিরপুলে একটি দোকান থেকে মন্ত্রীর ফোনটি বিক্রি হয়েছে। তবে যার কাছে বিক্রি হয়েছে, তার ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। ওই দোকানির কাছে সেই ব্যক্তির কোনো তথ্য নেই।
সূত্র : ভোরেরকাগজ