৩১ ডিসেম্বর কমিউনিস্ট পার্টির সম্মেলন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন আগামী ৩১ ডিসেম্বর শুক্রবার। সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু। তথ্যটি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ।
তিনি বলেন, ‘সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করুন’ স্লোগানকে সামনে রেখে আগামী ৩১ ডিসেম্বর শুক্রবার জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১০ টায় সম্মেলন উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড আহসান হাবিব লাভলু, সদস্য কমরেড অ্যাড. আনোয়ার হোসেন সুমন। সম্মেলনের সভাপতিত্ব করবেন জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।
এনাম আহমদ আরও বলেন, আমরা ফ্যাসিস্ট দুঃশাসন এবং লুটেরা-ধনবাদী ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র- ধর্মনিরপেক্ষতা- মানবাধিকার- সমাজতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার দেশ পরিচালনার সংগ্রাম জোরদার করার ডাক দিচ্ছি এই সম্মেলনের মাধ্যমে। সবাইকে এই সম্মেলনে সহযোগিতা করবার আহ্বান জানান তিনি।