৩৩ টাকা কেজি দরে চাল কিনবে সরকার

সু.খবর ডেস্ক
ঢাকা: চলতি আমন মৌসুমে দেশের কৃষকের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে চাল কিনবে সরকার। আগামী ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে চাল কেনা শুরু হবে, যা চলবে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত। রবিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে খ াদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে
এ সিদ্ধান্তের কথা জানান।
কামরুল ইসলাম বলেন, চালের পর্যাপ্ত মজুদ আছে। ৩ লাখ মেট্রিক টন আমন মৌসুমের চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিকেজি আমন চাল ৩৩ টাকা দরে সংগ্রহ করা হবে। এ মৌসুমে প্রতিকেজি আমন চাল উৎপাদনে খরচ হয়েছে ২৯ টাকা।
খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থতি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহতি, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রমুখ।