৩৪ কোম্পানির ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা

সু.খবর ডেস্ক
মানসম্মত ওষুধ উৎপাদনে ব্যর্থ হওয়ায় ২০টি কোম্পানির সব ওষুধ এবং ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে করা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনে এর আগে দেওয়া রুলের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
পাশাপাশি কোম্পানিগুলো গোপনে ওষুধ তৈরি বা বিক্রি করছে কি-না সে তথ্যসহ কোম্পানিগুলোর সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিন মাস পর পর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে সরকারের ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালককে।
যেসব কোম্পানির সব ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে ১১টি কোম্পানির লাইসেন্স ইতিমধ্যে বাতিল করেছে সরকার। কোম্পানিগুলো হচ্ছে টুডে ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ন্যাশনাল ড্রাগ ফার্মা লিমিটেড, সুনিপুণ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ড্রাগল্যান্ড লিমিটেড, ডলফিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জালফা ল্যাবরেটরিজ লিমিটেড, রিড         ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রেমো কেমিক্যালস লিমিটেড (ফার্মা ডিভিশন) এবং ক্যাফমা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশপ্রাপ্ত অপর ৯ কোম্পানি হচ্ছে গোব  ল্যাবরেটরিজ (প্রাইভেট) লিমিটেড, মেডিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা লিমিটেড, বিকল্প ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্পার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং স্কাইল্যাব ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এছাড়া অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশপ্রাপ্ত ১৪টি কোম্পানি হচ্ছে ফার্মিক  ল্যাবরেটরিজ লিমিটেড, ব্রিস্টল ফার্মা লিমিটেড, বেঙ্গল ড্রাগস অ্যান্ড কেমিক্যালস (ফার্মা) লিমিটেড, বেলসেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অরবিট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মিলাত ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ক্রিস্টাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এমএসটি ফার্মা অ্যান্ড হেলথকেয়ার লিমিটেড, রাসা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সেইভ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আদদ্বীন ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এলকাড ল্যাবরেটরিজ লিমিটেড এবং ফিনিক্স কেমিক্যাল ল্যাবরেটরিজ লিমিটেড।