৩৫টি সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
আত্মকর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে ২০২০-২০২১অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় সুনামগঞ্জ সদর উপজেলার অসহায় ও দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ৩৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চপল, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা ইয়াসিন নাহার রুমা, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, যুবলীগ নেতা নুরুল ইসলাম বজলু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আত্মকর্মসংস্থানের মাধ্যমে ব্যক্তির নিজের যেমন কর্মসংস্থান হয়, তেমনি অনেক নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তাদের অর্থনৈতিক কর্মকা-ে সম্পৃক্ত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন সম্ভব।