স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ানশীপ (২০১৬-১৭) এ অংশগ্রহণের জন্য জেলার প্রাথমিকভাবে খেলোয়াড় মনোনীত করা হয়েছে। তারা হলেন আনহার মিয়া, মামুন আহমদ অপু, মোঃ শিহাব মিয়া, আবুল হাসান মাসুম, মিঠুন তালুকদার, আরিফুল হাসান সোহান, মোঃ সাদ্দাম হোসেন, মাসুম আহমদ দীপু, জমশেদ হক অনিক, সাকির আহমেদ (ছোট), ফখরুল ইসলাম নিপু, সাকির আহমদ (বড়), সৈয়দ সাইদুর হক, সাজু, মাহবুবুল
আলম মিসবা, আবুল হাসনাত মোঃ কাউছার (বড়), হোসেন আলী, মঈন উদ্দিন আহমদ কাউছার (ছোট), জাকির হোসেন, মোঃ মাসুদ আলম সানি, ফাহিম, নওরোজ আরফিন নাহিদ, কাদির আহমদ কানন, দিলু। মনোনীত খেলোয়াড়দের আগামী ২৭ মার্চ বিকাল ৩ টার মধ্যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে কোচ দবির উদ্দিন ও জুনেল আহমদ রাজরান’র নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।


