৩ টি গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
নতুন ৩টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এমএ ওয়ারিশের প্রেয়শী বাংলা, কবি ফজলুল হক দোলনের ছড়াগ্রন্থ প্রেমের বীণা ও কবি এসডি সুব্রত’র শিরোনামহীন কাব্যের মোড়ক উন্মোচন করা হয়। হাজী মুক্তার আলীর সভাপতিত্বে ও প্রভাষক মশিউর রহমানের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রকাশিত বইয়ের উপর আলোচনা করেন, লেখক সুখেন্দু সেন, কবি রোকেস লেইস ও কবি ইকবাল কাগজী । স্বাগত বক্তব্য রাখেন সিলেটের প্রাকৃত প্রকাশের সত্ত্বাধিকারী কবি মামুন সুলতান। অনুষ্ঠানে প্রকাশিত বইয়ের লেখকগণ ছাড়াও কবি-সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।