স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ সচিবদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) এই কর্মবিরতি অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) জেলার শাখার সভাপতি মোহাম্মদ আব্দুলা আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সচিব মৃণাল কান্তি দাস, তরুণ কুমার বসু, মোহাম্মদ ওয়ালি উলাহ, আফিস আফিন্দি, তাহেরুল ইসলাম, আলমগীর হোসেন, তোফাজ্জল হোসেন, মিতালী বেগম তালুকদার, ভানু চাঁদ দাস, অজিত কুমার রায়, সজীব কান্তি দাস, সমীর দে, ইয়াছমিন হুসনে আরা, জগদীশ চন্দ্র চৌধুরী প্রমূখ।
আলোচনা সভায় বাপসা’র সাধারণ সম্পাদক আলী হোসেন তিন দফা দাবি উত্তাপন করে বলেন, ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তনপূর্বক ১০ম গ্রেড স্কেলের মর্যাদা প্রদান করা। বেতন, বোনাস, আনুতোষিক, ল্যামগ্রাণ্ট, শ্রান্তি বিনোদন ভাতাসহ যাবতীয় অর্থ শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করাসহ ইউনিয়ন পরিষদ সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশনের ব্যবস্থা নিশ্চিতকরণের দাবি পেশ করেন তিনি।
কর্মবিরতি অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্থানীয় সরকার কাঠামোর মধ্যে ইউনিয়ন পরিষদ অতি গুরুত্বপূর্ণ এবং কার্যকর প্রশাসনিক ইউনিট। বর্তমানে সারাদেশে ৪৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ইউনিয়ন পরিষদে ৫ শতাধিক সচিব মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান রয়েছেন। ১৯৯৬ সালের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী এবং রাস্ট্রপতি মো. জিলুর রহমান ইউপি সচিবদের জাতীয় মহা সম্মেলনে বেতন-ভাতা শতভাগ সরকারী তহবিল থেকে প্রদান করার ঘোষণা দেন। তখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক একটি সার সংক্ষেপ প্রণয়ন করা হয় ২০০১ সালের ২৬ জুন। তখন এই সার সংক্ষেপ অনুমোদন করা হয়। এরপর বিশেষ বিবেচনায় একশত ভাগের পরিবর্তে ৭৫ ভাগ বেতন, বোনাস ও আনুতোষিক সরকারের কোষাগার থেকে প্রদান করা হয়। এখন পর্যন্ত বাকী ২৫ ভাগ সরকারীভাবে প্রদান করা হচ্ছে না।’
এই ২৫ ভাগ আগামী ৭ মার্চের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাবেন তাঁরা। ইউপি সচিবদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলার ৮৭ ইউনিয়নের সচিবগণ কর্মবিরতিতে অংশ নেন।
- সুরমা, সদর উন্নয়ন নিয়ে প্রশ্ন জনগণের
- ছাতকের দ্রুত বিচার আইনের মামলা থেকে নিহত ছাত্রদল নেতা জিলুসহ সকল আসামী খালাস


