৩ দিনব্যাপী শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শুরু হচ্ছে আগামী ২৯ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শ্রী কৃষ্ণ চৈতন্য সেবাসংঘের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শুরু হচ্ছে আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার।
শ্রী কৃষ্ণ চৈতন্য সেবাসংঘ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনানগঞ্জ পৌর শহরের নতুন পাড়া শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরে অনুষ্ঠান চলবে ৩১ ডিসেম্বর শনিবার পর্যন্ত।
অনুষ্ঠানের প্রথম দিন ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় বৈদিক স্তোত্র পাঠ, শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন। উদ্বোধন করবেন শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ গৌর গোপাল গোস্বামী। বিকাল সাড়ে ৪টায় সমবেত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পরায়ণ।
বিকাল ৫টায় ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শ্রী কৃষ্ণ চৈতন্য সেবাসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীযুক্ত প্রমথ সরকার। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শ্রী কৃষ্ণ চৈতন্য সেবাসংঘের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত শ্যামসুন্দর দে রাধেশ্যাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, স্বাস্থ্য অধিদপ্তরের অরসরপ্রাপ্ত উপ পরিচালক ডা. আশুেতোষ দাশ, পরম ভাগবত শ্রীযুক্ত শ্যামল কুমার দাশ অজিত সহ স্থানীয় আলোচকবৃন্দ।
সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীপাদ কৃষ্ণ গোপাল গোস্বামীর পরিচালনায় সন্ধ্যা আরতী, সন্ধ্যা সাড়ে ৭টায় মঙ্গলাচরণ ও শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ।
৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীপাদ কৃষ্ণ গোপাল গোস্বামীর পরিচালনায় সন্ধ্যা আরতী, সন্ধ্যা সাড়ে ৭টায় মঙ্গলাচরণ ও শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করবেন শ্রী কৃষ্ণ চৈতন্য সেবাসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীযুক্ত প্রমথ সরকার।
৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীপাদ কৃষ্ণ গোপাল গোস্বামীর পরিচালনায় সন্ধ্যা আরতী, সন্ধ্যা সাড়ে ৭টায় মঙ্গলাচরণ ও শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করবেন ছাতক শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ হিমাদ্রী মহর গোস্বামী (মহর)।
প্রতিদিন রাত সাড়ে ৯টায় মহাপ্রসাদ আস্বাদন। অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন শ্রী কৃষ্ণ চৈতন্য সেবাসংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ বিমলাংশু রায় ও সাধারণ সম্পাদক অ্যাড. প্রণব কান্তি দাশ নীলু।