৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার
ভূমিকম্প/অগ্নি নির্বাপণ-সংক্রান্ত সন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার উপর ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আঙিনায় এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র নাদের বখত। এতে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব একেএম মারুফ হাসান।
এ সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জ বজ্রপাত, বন্যা এবং ভূমিকম্পন প্রবণ জেলা। এসব দুর্যোগ থেকে বাঁচতে প্রত্যেকের সচেতনতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। এ জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন দিনের প্রশিক্ষণ খুব ভাল করে গ্রহণ করতে হবে সকল স্বেচ্ছাসেবক প্রশিক্ষণার্থীদের।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, কাউন্সিলর পিয়ারা বেগম ও সামিনা চৌধুরী মনি।