যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নবীনগর যুব উন্নয়ন অধিদপ্তরে বন্যায় আশ্রিত ৪০ টি পরিবারের মাঝে চিড়া, গুড়, মাস্ক, পানি বিশুদ্ধকরণ ফিটকিরি, খাবার স্যালাইন, সাবান বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল ৪টায় স্বেচ্ছাসেবী যুব সংগঠন রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ), ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ, তৃণমূল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, সৃষ্টি যুব নারী সমাজকল্যাণ সংস্থা, বজ্রবানী যুব সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অনলাইনে জুম ভিডিও কনফারেন্সে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম, সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলম, কম্পিউটার প্রশিক্ষক মো. আলমগীর কবীর, মৎস্য প্রশিক্ষক মো. আবু সাইদ শেখ, ইলেকট্রনিক্স প্রশিক্ষক রনজীত কুমার বিশ্বাস, স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মো. মিজানুল হক সরকার, মো. শাহ্ আলম, সামিনা চৌধুরী, তৃষ্ণা আক্তার রুশনা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি


