স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ‘উদয়ন স্পোর্টিং ক্লাব’ নামের পুরাতন সংগঠন উজ্জীবিত করতে প্রবীণ সদস্যদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গ্রামের কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রবীণ সভাপতি ডা. আবুল কাশেম। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ মহর আলী, সদস্য রফিকুল ইসলাম ভুঁইয়া, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল আওয়াল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় ‘উদয়ন স্পোর্টিং ক্লাব’ নামের এই সংগঠন। সাংগঠনিকভাবে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতিসহ সমাজ উন্নয়নে বিভিন্ন কাজ করে আসছিলেন তাঁরা। কিন্তু সংগঠনের সকল সদস্যরা বয়স্ক হওয়ায় এবং সাংসারিক ও ব্যবসায়িক ব্যস্ততায় সাংগঠনিকভাবে কাজ করতে না পারায় সংগঠনটি তরুণ সমাজকে উপহার দিতে গিয়ে নতুন সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দুই মাসের মধ্যে ক্রীড়ামোদী তরুণদের সদস্য করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করবেন এবং প্রবীণ সদস্যরা এই সংগঠনের উপদেষ্টা হিসাবে থাকবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। তাঁদের এই উদ্যোগের সফলতা আসলে বিগত প্রায় ৪০ বছরের ঐতিহ্য ফিরিয়ে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। সভায় সংগঠনের প্রবীণ সভাপতি ডা: আবুল কাশেমের প্রস্তাবে নতুন সভাপতি হিসাবে দায়িত্ব দেয়া হয় মো. তাজুল ইসলামকে। সভার শুরুতে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন প্রবীণ ও তরুণ সদস্যরা।
- আক্রান্ত শনাক্ত ৩ জন, সুস্থ ৬ জন
- দেশের জন্য ক্ষতিকর কারও কোন পরামর্শ সরকার গ্রহণ করবে না : প্রধানমন্ত্রী


