সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি নির্বাচনী এলাকার দুই উপজেলার সাড়ে চার হাজার কর্মহীন অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় মানুষকে তিনি ব্যক্তিগত তহবিল থেকে চাল, ডাল, তেল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তার পক্ষ থেকে নেতাকর্মীরা অনেকের ঘরে ঘরে গিয়েও এই সহায়তা দিয়ে এসেছেন।
তা ছাড়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদেরকেও খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। কখনো নিজ হাতে, কখনো নেতাকর্মীদের দিয়ে। ঘরবন্দি অসহায় মানুষ খাদ্য সহায়তা পেয়ে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানিয়েছে। এদিকে সরকার নিস্ন আয়ের, অসহায়, হতদরিদ্র মানুষকে দফায় দফায় যে ত্রাণ দিচ্ছে তা যাতে প্রকৃত মানুষজন পায় সে জন্য তার নির্বাচনী এলাকার স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়ে রেখেছেন।
সুনামগঞ্জ সদর ও বিশ^ম্ভরপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় গৃহবন্দি অসহায় মানুষের জন্য নানা প্যাকেজ বাস্তবায়ন করছেন। কয়েক দফা এর মধ্যে তাদেরকে ত্রাণ দেওয়া হয়েছে। মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্তদেরও রেশন কার্ডের আওতায় আনা হয়েছে। তা ছাড়া আমরাও সাধ্যমতো ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করছি। আমি আমার নির্বাচনী এলাকায় ত্রাণ সহায়তার পাশাপাশি সরকারি বরাদ্দের যাতে সুষম বণ্ঠন হয় এবং প্রকৃতরা বঞ্চিত না হয় সেদিকে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে রেখেছি। প্রেস বিজ্ঞপ্তি


