স্টাফ রিপোর্টার
৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জেলার ২৫ টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাহিরপুর, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জের ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
গিত ৪ জুলাই অনুষ্ঠিত জেলার চার উপজেলার ২৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউপির চেয়ারম্যান পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। সে জন্য ২৫ জন ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করানো হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে শপথগ্রহণ করেন জামালগঞ্জের ফেনারবাঁক ইউপির চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, সাচনাবাজার ইউপি চেয়ারমান রেজাউল করিম শামীম ও বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার।
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, সেলবরষ ইউপি চেয়ারম্যান মো. নূর হোসেন, চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন।
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম মাস্টার, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রওসন আলী, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন ও ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার।
তাহিরপুর উপজেলার সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, বালিজুরী ইউপি চেয়ারম্যান আব্দুজ জহুর তালুকদার, শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান খসরুল আলম, বড়দল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বড়দল দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজহার আলী।
শপথ গ্রহণ শেষে ইউপি চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাবীবউল্লাহ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালিব খান, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কারুজ্জামান কামরুল, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদুর রহমান ও বিশ্বম্ভরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. তালুত।
- হালুয়ারঘাট-মঙ্গলকাটা-ডলুরা সড়কের বেহাল অবস্থা উন্নয়নের ছোঁয়া লাগেনি
- সিলেটে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালকসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


