৪ লক্ষ ভারতীয় রুপিসহ এক হুন্ডি ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ৪ লক্ষ ভারতীয় রুপিসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত হুন্ডি ব্যবসায়ীর নাম আব্দুল হাই(৩০)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের নুরুল ইসলামের ছেলে। শুক্রবার
দুপুর সাড়ে ১২টায় ট্যাকেরঘাট স্মৃতি সৌধের পাশ থেকে ৪ লক্ষ রুপি সহ তাকে আটক করেন তাহিরপুর থানার এএসআই আবু মুছা, এএসআই আলমাছ মিয়া ও সঙ্গীয় একদল পুলিশ। এ ঘটনায় তাহিরপুর থানার এএসআই আলমাছ মিয়া বাদী হয়ে আব্দুল হাইকে আসামী করে তাহিরপুর থানায় মামলা রুজ্জু করেছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, এ ঘটনায় এএসআই আলমাছ মিয়া বাদী হয়ে আব্দুল হাইকে আসামী করে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।