৪-১ গোলে জয় পেল বাদাঘাট ফুটবল ক্লাব

স্টাফ রিপোর্টার
আয়ূব বখত জগলুল স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে জয় পেয়েছে বাদাঘাট ফুটবল ক্লাব। বুধবার বিকাল ৩টায় নগর এফ.সি’র মুখোমুখি হয় বাদাঘাট ফুটবল ক্লাব। খেলায় ৪-১ গোলে জয়লাভ করে বাদাঘাট ফুটবল ক্লাব। ফাহিম, সুমন, সলোমন ও আকাশ ১টি করে গোল করেন।
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে খেলা ৩৫ মিনিটের মধ্যে ফাহিম প্রথম গোল দিয়ে বাদাঘাট ফুটবল ক্লাবকে এগিয়ে দেন। এরপর ৩৯ মিনিটে দ্বিতীয় গোল করেন সুমন, ৬২ মিনিটে তৃতীয় গোল করেন সলোমন এবং ৬৮ মিনিটে শেষ গোল করেন আকাশ। এদিকে নগর এফ.সি খেলোয়ার আকমল ৪৫ মিনিটের মাথায় দলের হয়ে একটি গোল করেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাদাঘাট ফুটবল ক্লাব টিমের খেলোয়ার শামীম।
এদিকে খেলা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবলু ও সমাজসেবক মৃনাল চৌধুরী।
বাদাঘাট ফুটবল ক্লাব একাদশ
হিল্লাল, তারেক, জনি, মোশাহিদ, স্বপন, শামীম, আমিরুল, সোহেল, রুবেল, ফাহিম, সুমন।
নগর এফ.সি একাদশ
রাজ্জাক, জুবেল খান, মাছুম, কলিম, ছায়াদ, সাদ্দাম, জসিম, মান্না, জগলু, আকমল, জমির।
আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় লাউড়েরগড় ফুটবল একাদশ’র মুখোমুখি হবে ব্রাক্ষণগাঁও ভিকটুরিয়া।