সু.খবর ডেস্ক
আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঠিক রেখে তফসিলে কিছু পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩০ নভেম্বর) ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ৭ ডিসেম্বরের পরিবর্তে ৯ ডিসেম্বর, বাছাই ৯ ডিসেম্বরের পরিবর্তে ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বরের পরিবর্তে ১৯ ডিসেম্বর করে পুনঃতফসিল করা হয়েছে। তবে ভোট গ্রহণের তারিখ ৫ জানুয়ারিই বহাল থাকছে।
এরআগে গত বৃহষ্পতিবার (২৫ নভেম্বর) পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করে ইসি।
সূত্র : ভোরেরকাগজ
- বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সৃষ্টি জটিলতার জন্য আওয়ামী লীগ দায়ী নয় : ওবায়দুল কাদের
- ‘‘সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা : চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সভা অনুষ্ঠিত


