একটি সমাজ বা দেশের মেরুদণ্ড দাঁড়িয়ে থাকে শ্রমজীবী মানুষের পরিশ্রমের ভিত্তিতে। রোদে কিংবা বৃষ্টিতে ভিজেই তারা চালিয়ে নিয়ে যায় অর্থনীতির চাকা। কিন্ত অধিকাংশ সময় এই শ্রমজীবী সমাজ শোষিত, নিপীড়িত হয়ে থাকে নানা ভাবে। আমরা যখন বৃষ্টিতে ছাতার নিচে মাথা গুজে বাড়ি ফিরি, ঠিক তখন রিক্সা চালক বৃষ্টিতে ভিজে আমাদের বাড়ি পৌঁছে দেয়ার কাজে ব্যস্ত থাকে। তা আমাদের সাধারণ মানুষের চোখ এড়িয়ে গেলেও কারো কারো চোখে ঠিকই ধরা পরে। ঠিক তেমন করে এদের দুঃখ এড়িয়ে যায়নি সুনামগঞ্জে জনপ্রিয় নাট্যদল সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের দলনেতা সাদিকুর রহমান খান রুবেলের। যিনি নিজের ঈদের খরচের সম্পূর্ণ টাকা দিয়ে ৫০ জন গরিব রিক্সা চালককের জন্য রেইনকোট কিনে দিয়েছেন। বুধবার বিকেল ৫ টায় বাঁধনপাড়ায় রিক্সাচালকদের মাঝে রেইনকোট ও মাস্ক বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের সহদলনেতা সুমন রায়, দলনেতা প্রশাসন মাফুজর রহমান এবং সদস্য মোজাম্মেল ও মাহদী মোহাম্মদ। উপস্থিত ছিলেন জাগরনী মুক্ত স্কাউট দলের রাজীব আহমেদ এবং শাওন আহমেদ।
রেইনকোট বিতরণকালে সাদিকুর রহমান খান রুবেল জানান, উনি আরো বিশ জন ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের পোষাক বিররণ করার উদ্যোগ নিয়েছেন।
উল্লেখ্য যে ইতি পূর্বে ও সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের দলনেতা সাদিকুর রহমান খান রুবেল দরিদ্র মানুষের মাঝে ফলমূল বিতরণ করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি
- ধর্মপাশায় পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতামূলক মাইকিং
- বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের শুভেচ্ছা উপহার পেলেন ১০০ শিল্পী


