স্টাফ রিপোর্টার
মানবিক দায়িত্ব থেকে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের ফেইসবুক কে কেন্দ্র করে গড়ে ওঠা পেইজ “অসহায় মানুষের পাশে আমরা”। এই পেইজের সকল সদস্যবৃন্দ মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে নভেল করোনা ভাইরাস দেশে মহামারির সময় ৫০ টি পরিবারে মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন।
পেইজের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মো.মাইনুদ্দীন বলেছেন, নভেল করোনা ভাইরাস পৃথিবীতে এখন মহামারি আকার ধারণ করছে। আমাদের আশে-পাশে অনেক গরীব ও খেটে খাওয়া মানুষ আছেন তাদের পাশে আমরা দাঁড়াতে পারছি বিধায় আমরা নিজের ধন্য মনে করছি। যারা সার্বিক ভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।


