মাহবুবুল হাছান শাহীন
আমার সুনাম এখন চারিদিকে
হাঁটি হাঁটি পা পা করে
কোমর আমার শক্ত
কথায় কথায় এখন আর কেউ
বলে না তলা বিহীন ঝুড়ি
যখন তখন চোখ রাঙ্গাতে পারে না কেউ।
৫০ পেরিয়ে আমি বুঝি
স্বাধীনতার মানে কি
আমার পতাকার,
সুউচ্চ অবস্থান
আমার শিশুর উচ্ছাস
ভালো লাগা কবিতা গুলো
আনমনে লিখে চলা
মায়ের আচঁলে নিরাপদ শিশু
বাবাদের ঘামে ভেজা পরিশ্রমে
নিরাপদে এগিয়ে যাওয়া
৫০ পেরিয়ে আমি বুঝি
লাল সবুজ
বুকে ধারণ
স্বপ্নে বুনা
পথচলা
এগিয়ে যাওয়ার প্রেরণা।
৫০ পেরিয়ে আমি বুঝি
তুমি আমার
৩০ লক্ষ শহীদ আর
২ লক্ষ মা-বোন এর ইজ্জতে
গচ্ছিত স্বদেশ।


