অ্যাড. আলী আমজাদ
১৯৪৭ সাল, অবিভক্ত ভারতে ইংরেজ রাজত্বের সমাপ্তিকাল। এ অবস্থায় ইংরেজ সা¤্রাজ্যবাদের বিদায় এবং খন্ডিত ভারতে “পাকিস্তান নামে” একটি নতুন রাষ্ট্রের জন্ম। পাকিস্তান রাষ্ট্রের দুিট অংশ, একটি হচ্ছে পূর্ববঙ্গ অপরটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের জনসংখ্যার মধ্যে পূর্ববঙ্গের জনসংখ্যা হলো ৫৬ ভাগ এবং মাতৃ ভাষা বাংলা। এটাই হলো পাকিস্তানের বিভ্রাটের মূল কারণ। পাকিস্তানী শাসক গোষ্ঠী প্রথম থেকেই বাঙালির বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং বাঙালি জাতিকে দুর্বল করার লক্ষেই বাংলা ভাষার উপর প্রথমেই আক্রমণ করে।
১৯৪৭ এর শেষ দিকে করাচীতে তৎকালীর বাঙালি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুল রহমান উর্দুকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা হিসাবে স্থান পাওয়ার জন্য সুপারিশ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানায়। আর তখন থেকেই বাঙালি মাতৃভাষা রক্ষার জন্য জেগে উঠে। শুরু হয় ভাষা রক্ষার আন্দোলন।
বাংলা ভাষা আন্দোলন দুই দফায় হয়েছিল। ১৯৪৮ সালে ১ম ভাষা আন্দোলনের সূচনা হয়। ২য় টি হলো ১৯৫২ সাল। পাকিস্তান অর্জিত হওয়ার পর অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে “তমদ্দুন মজলিশ” নামে একটি সংগঠন বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সোচ্চার হয়ে উঠে। কিন্তু তাদের প্রভাব ছিল খুব কম।
অধ্যাপক আবুল কাশেমের সম্পাদনায় ১৯৪৭ সাল ১৫ই সেপ্টেম্বর রাষ্ট্র ভাষা বাংলা না উর্দ্দু এই শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। আলোচ্য পুস্তিকায় বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক জনাব আবুল মনসুর আহমদ, ডক্টর মোতাহার হোসেনের রচিত দুইটি নিবন্ধ স্থান পায়।
১৯৪৮ সাল ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে এক বৈঠকে সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। সংগ্রাম পরিষদ গঠনে সেদিনের ছাত্রনেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল অত্যান্ত গুরুত্বপূর্ণ। সংগ্রাম পরিষদে অন্যান্য যারা ছিলেন তাদের মধ্যে ১। মো: তোয়াহা, ২। তাজউদ্দিন আহমদ (মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী), ৩। শহীদউল্লা কায়সার (শহীদ), ৪। জনাব শামছুল হক (আওয়ামীলীগের ১ম সাধারণ সম্পাদক), ৫। অধ্যাপক আবুল কাশেম (তমদ্দুন মজলিশের সাধারণ সম্পাদক), ৬। অজিত গুহ, ৭। রমেশ দাস গুপ্ত, ৮। নারী নেত্রী লিলি খান সহ আরো অনেক। সংগ্রাম পরিষদ ১১ই মার্চ ১৯৪৮ সাল সমগ্র দেশ ব্যাপী ধর্মঘট আহ্বান করে। ১৯৪৮ সাল ১৯ মার্চ পাকিস্তানের ¯্রষ্টা গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব বঙ্গ সফরে আসেন। ১৯৪৮ সাল ২১ মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে জনসভায় ভাষণ দানকালে বল্লেন যে, উর্দ্দুই কেবলমাত্র পাকিস্তানের রাষ্ট্র ভাষা হিসাবে প্রতিষ্ঠিত হবে। সঙ্গে সঙ্গে ছাত্ররা চিৎকার করে প্রতিবাদ জানালো মানি না মানবো না। ২৪ মার্চ কার্জন হলে মি: জিন্নাহ সাহেব পুনরায় ঘোষণা করে পাকিস্তানের উর্দ্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। ছাত্ররা সিংহের মতো গর্জন করে প্রতিবাদ জানায়- না না না মানি না মানবো না।
কিন্তু পরক্ষণেই শামছুল হুদা চৌধুরী ও শাহ আজিজুর রহমানের নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম লীগের একটি ছাত্র প্রতিনিধি দল গভর্নর জেনারেল জিন্নাহর সঙ্গে সাক্ষাৎ করে বলে যে, প্রকৃত পক্ষে ভাষা আন্দোলন যারা করছে তারা রাষ্ট্রের শত্রু। মি: জিন্নাহ সাহেব এ বক্তব্যটি মনে প্রাণেই গ্রহণ করেন। কিন্তু জিন্নাহ সাহেব মৃত্যুবরণ করায় লিয়াকত আলী খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। এভাবে ২০ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধান মন্ত্রী লিয়াকত আলী খান পূর্ববঙ্গে এসে ময়মনসিংহের এক জনসভায় ঘোষণা করেন একমাত্র উর্র্দ্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এবং আরো বলেন যে, যারা এর বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হইবে।
প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান পাকিস্তানের সংবিধান তৈরীর খসড়া মূলনীতির বিরুদ্ধে পূর্ববঙ্গে আন্দোলন গড়ে উঠে। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ১৯৫১ সাল ৩ অক্টোবর রাউয়ালপিন্ডির এক জনসভায় আততায়ীর গুলিতে নিহত হন। ১৯৫২ সাল ২৬শে জানুয়ারী পরবর্তী নতুন প্রধানমন্ত্রী খাজা নাজীম উদ্দিন পূর্ব বঙ্গে এসে ঢাকার পল্টন ময়দানে একইভাবে উচ্চারণ করেন উর্র্দ্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ১৯৫২ সাল ৩০ শে জানুয়ারী মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে ২১ শে ফেব্রুয়ারী পূর্ববঙ্গে হরতাল আহ্বান করা হয়। বঙ্গবন্ধু তখন কারাগারে বন্দী। এর পরপরই সরকারী ঘোষণায় বলা হয় ২১শে ফেব্রুয়ারী অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ১৪৪ দ্বারা জারী করা হলো। ২১শে ফেব্রুয়ারী রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ অবস্থান নিতে থাকে। কিন্তু এই অবস্থায় ছাত্রদের মধ্যে মারাত্মকভাবে ক্ষোভের সৃষ্টি হয়। যা বিস্ফোরণ ঘটার জন্য শুধু কাঠখড়, আর কেরোসিনের দরকার। দরকার ছিল আগুনের ফুলকি বা জলন্ত দেশলাইয়ের কাঠির ছোঁয়া। ছাত্রদের মনে জমে থাকা ক্ষোভ মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য ১৪৪ দ্বারা ভঙ্গ করবে বলেই নিশ্চিত ছিল।
বেলা ১২ থেকে ৩ টা বেজে গেলো নেতারা মধুর কেন্টিনে। হাজার কয়েক ছাত্রের জমায়েত। ছাত্ররা স্লোগান দিতে থাকে রাষ্ট্রভাষা বাংলা চাই, চল চল এসেম্বিলেতে চল। কারণ ঐ দিন বাজেট অধিবেশন বসার কথা। অনেক নেতারা আসেনি তাই কারো নির্দেশের অপেক্ষা না করে ১৪৪ দ্বারা ভঙ্গ করে এসেম্বিøতে যেতে চাইলে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে পুলিশ বেপরোয়াভাবে ছাত্রদের উপর গুলি চালায়। একজন তরুণের মাথায় গুলি লেগে একেবারে মগজ ছিটকে পরে যায়। ছাত্ররা চিৎকার করে বলছে স্ট্রেচার স্ট্রেচার। কিছুক্ষণের মধ্যেই রফিক, জব্বার, বরকত, সালাম সহ আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তখন শুধু ছাত্রদের চোখে জল আর কান্না।
২১শের ঘটনাকে অমর করে রাখতে ঐ রাতেই রাজশাহীতে শহীদদের স্মরণে সর্বপ্রথম শহীদ মিনার তৈরী করা হয়। ২৩ শে ফেব্রুয়ারী ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে যেখানে শহীদদের পবিত্র রক্ত ঝড়েছে সেখানেই ২৩ শে ফেব্রুয়ারী তাদের স্মরণে শহীদ মিনার তৈরী করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে বহু আন্দোলনের মধ্য দিয়ে ধাপে ধাপে এগিয়ে নিয়ে কখনও রাজ পথে কখনও আত্মগোপনে আবার কখনও মুক্তপরিবেশে আপোষহীন ভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে। এভাবে ২৫ শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনি পূর্ব বাংলায় গণহত্যা শুরু করে এবং সেই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়ার পরক্ষণেই গ্রেফতার হন। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ তাজা জীবন আর দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বর্বর পাকিস্তানি হানাদার বাহীনিকে পরাজিত করে জাতির জনকের হৃদয় ভরা স্বপ্ন পূরণে বাংলার পবিত্র মাটিতে স্বাধীনতার পতাকা পতপত করে উড়তে থাকে। আমরা আজ আরো বেশি করে গর্ভ অনুভব করি জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলার প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে ভাষা আন্দোলনের কথা সুন্দরভাবে উপস্থাপন করায় জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। যার ফলে আজ বিশ্বব্যাপী আমাদের ৫২র ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
তাই আমি বলে যেতে চাই,
সালাম, রফিক, জব্বার আর বরকতের রক্তে
আমাদের চেতনা যেন আরো শাণিত হয়।
বাংলার রাজপথ যেন স্লোগানে স্লোগানে উজ্জল করে
বাংলার সফলতা কয়েম করে শহীদদের স্বপ্ন কায়েম করে।
¿


