
স্টাফ রিপোর্টার
যথাযোগ্য মর্যাদায়, নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠায় শাসকের বুলেটের সামনে বুক পেতে রাজপথ রঞ্জিত করেছিলেন বীর সন্তানরা। একুশের প্রথম প্রহরে সেই মহান ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়েছেন সকলে। বাংলা ভাষাকে শৃঙ্খলমুক্ত করতে প্রাণ দেওয়া সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ নাম না জানা অসংখ্য শহীদের স্মরণে স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। প্রতি বছরের মতো এবারও অমর একুশের প্রথম প্রহরে রাতের নিস্তব্ধতা ভেঙে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। প্রথমে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকটের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সুনামগঞ্জ পৌরসভা, বিআরডিবি, ছাত্রলীগ, উদীচী, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সিপিবি, সুনামগঞ্জ প্রেসক্লাব, স্বাস্থ্যবিভাগ, জেলা শিশু একাডেমি, যুবলীগ, জেলা মানবাধিকার কমিশন, সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, জেলা কৃষকলীগ, বিয়াম ল্যাবরেটরী স্কুল, আব্দুল আহাদ সাহিদা চৌধুী উচ্চ বিদ্যালয়, জেলা প্স্তুক বিক্রয় ও ব্যবসায়ী সমিতি, হলি চাইল্ড কিন্ডার গার্টেন, সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ন্যাশনাল ব্যাংক লি. টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ছাত্রদল, বিচার বিভাগ, কর্র্ণিকা মুক্ত স্কাউট গ্রুপ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও গণমাধ্যমকর্মীবৃন্দ। প্রভাতফেরির মধ্য দিয়ে দিবসটির ভাবগাম্ভীর্য ছড়িয়ে পড়ে সূর্যালোকে, পথে-প্রান্তরে। সকাল সাড়ে ৭ টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণ হতে প্রভাতফেরি বের হয়। প্রভাতফেরিটি সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সিভিল সার্জন ডা. মো. শামসউদ্দীন, পিপি অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মো. শফিকুল আলম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে প্রমুখ।
আলোচনা সভা শেষে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এরপর বইমেলা উদ্বোধন করা হয়।
সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখা, জেলা উদীচী ও জেলা ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ।
পরে সিপিবি, উদীচী ও ছাত্রইউনিয়নের উদ্যোগে র্যালি বের হয়। র্যালি শেষে শহিদ মিনারে সমাবেশে বক্তব্য দেন- জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্চন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, জেলা উদীচীর সভাপতি শিলা রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, সাধারণ সম্পাদক আসাদ মনি। এসময় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বীনি সিনিয়র মাদ্রাসায়
শহরের দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাদ্রাসা মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা অধ্যক্ষ মাও. মো. আলী নুর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরবী প্রভাষক মিসবাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইংরেজি প্রভাষক মোজাক্কির আলম, বাংলা প্রভাষক শাহিদা পারভীন, সিনিয়র শিক্ষক মোনতাজুল হাসান আবেদ, স্বাধীনা আক্তার, নাজমা সুলতানা, জাহেদ উদ্দিন, জুনিয়র মৌলভী মনিরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষার্থী সৈয়দ হোসেন ও মাসুক মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণে এবং শহীদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পেশ করা হয়।


