স্টাফ রিপোর্টার
প্রধম ধাপে ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২১ জুন ছাতকের নোয়ারাই ও সিংচাপইড় ইউপিতে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২০ জুন মধ্যরাত ১২টা থেকে ২১ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অনুরূপভাবে ১৯ জুন মধ্যরাত ১২টা থেকে ২২ জুন সকাল ৬টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া প্রার্থী ও তার এজেন্টদের গাড়ি, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষকদের গাড়ি, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ, গ্যাস, টেলিযোগাযোগ ও ডাকের গাড়ির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জরুরি প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অন্য কারো গাড়িও চলতে পারবে।
- জুলাই থেকে পুনরায় গণটিকা প্রদান কর্মসূচি শুরু হবে
- বিশ্বম্ভরপুরে জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি সভা


