৫ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুরে ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিনব্যাপী জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। পরিদর্শনকালে মূল্য তালিকা ও পণ্যের মেয়াদ না থাকায় রিফাত এন্ড কোং ১০ হাজার, স্বাদ কনফেকশনারি ৮ হাজার, মুসলিম সুইটমিট ৫ হাজার, জননী স্টোর ৩ হাজার ও সাব্বির স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করে র‌্যাব ৯ সিপিসি ৩ এর একটি দল। এছাড়াও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এসময় ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণসহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বললেন, ভোক্তা অধিকার অক্ষুন্ন রাখতে দেশব্যাপি চলমান অভিযানের অংশ হিসেবে জগন্নাথপুরে ৫ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।