৫ মুক্তিযোদ্ধা সন্তানকে চপলের সেলাই মেশিন প্রদান

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৫ জন মুক্তিযোদ্ধার সন্তানকে ৫টি সেলাই মেশিন প্রদান করেছেন জেলা যুবলীগের আহবায়ক সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল।
মুক্তিযোদ্ধাদের পক্ষে রবিবার রাতে সেলাই মেশিন গ্রহণ করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল মজিদ। ব্যক্তিগত তহবিল থেকে তিনি এই প্রদান করেন। এছাড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদকে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ ব্যক্তিগত তহবিল থেকে একটি এলইডি রঙ্গিন টেলিভিশন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মঞ্জুর আহমদ, আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, শীতেশ তালুকদার মঞ্জু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ওয়াদুর রহমান কুবাদ প্রমুখ।