স্টাফ রিপোর্টার
বৈষম্য কবি রাধারমণ দত্ত, মরমি কবি হাসন রাজা, গানের স¤্রাট কামাল পাশা, বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিম, ও জ্ঞান সাগর দুর্বিন শাহ স্মরণে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
অনুষ্ঠানে জানানো হয় বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, মরমি কবি হাসন রাজা, গানের স¤্রাট কামাল পাশা, বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম, ও জ্ঞান সাগর দুর্বিন শাহ স্মরণে ২০২০ সালের প্রথম দিকে লোক উৎসব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম ও সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন শহিদ আবুল হোসেনের সহধর্মিনী রহিমা খাতুন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ, শতদল শিল্পীগোষ্ঠীর সভাপতি অরুণ তালুকদার।
এরপর সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা।


