৬-০ গোলে সদর থানা জয়ী

স্টাফ রিপোর্টার
জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মধ্যনগর থানাকে ৬-০ গোলে হারিয়েছে সুনামগঞ্জ সদর থানা ফুটবল দল।
সোমবার র্নিধারিত সময়ে জেলা স্টেডিয়ামে সুনামগঞ্জ থানা বনাম মধ্যনগর থানার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ৬-০ গোলে জয় পায় সুনামগঞ্জ সদর থানা দল। খেলায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. বরতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের সদস্য সচিব হোসেন আহমদ রাসেল, সদর থানার ওসি শহিদুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ প্রমুখ। আজ বেলা আড়াইটায় মুখোমুখি হবে জামালগঞ্জ থানা বনাম ছাতক থানা ফুটবল দল।