স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন, ৭ই মার্চের ভাষণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ১ম হয়েছেন ড্যাফডিল কিন্ডার গার্টেনের রোহান রায় রুদ্র। এছাড়াও ২য় সৃজন বিদ্যাপীঠের ফাইজা ইসলাম সুরভী এবং ৩য় আদর্শ শিশু শিক্ষা নিকেতনের হিয়া দাস। ‘খ’ বিভাগে প্রথম সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রীতম দাশ, ২য় চাইল্ড কেয়ার একাডেমির চৌধুরী মালিহা মেহনাজ, ৩য় সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিফতাহুল জান্নাত রামিশা। ‘গ’ বিভাগে প্রথম সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পর্ব তালুকদার, ২য় প্রজ্জল চৌধুরী এবং ৩য় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ইফাত হাসান আরমান।
আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয়েছেন পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের আহমদ মাশহুরা সুহিতা, ২য় বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. ফারহান ইমতিয়াজ আদিল এবং ৩য় শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পারিজাত চক্রবর্তী অহনা। ‘খ’ বিভাগে প্রথম সৃজন বিদ্যাপীঠের অংকিতা দে, ২য় ড্যাফডিল কিন্ডার গার্টেনের অহনা জামান, ৩য় সৃজন বিদ্যাপীঠের কাঙ্কিতা দে। ‘গ’ বিভাগে প্রথম সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌমিতা বিশ^াস, ২য় সাহিবা রহমান এবং ৩য় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ইফাত হাসান আরমান।
৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. ফারহান ইমতিয়াজ আদিল, ২য় সৃজন বিদ্যাপীঠের আদিল আহনাফ সাদ, ৩য় রুদ্রজিৎ দাস বর্ণ। ‘খ’ বিভাগে প্রথম সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শুভজিত শান, ২য় সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিফতাহুল জান্নাত রামিশা, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রিতম দাশ। ‘গ’ বিভাগে প্রথম সাহিবা রহমান, ২য় রিদওয়ান ইবনে সামাদ, ৩য় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ইফাত হাসান আরমান।
সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।


